মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শ্রীনগরে অটো চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ০১ জন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

আবু নাসের খান লিমন,
মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা টু মাওয়াগামী ষেলঘর সার্ভিস রোডে এক নারী যাত্রী (১৭) কে ধর্ষন চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

গত রবিবার ২১ জুন রাত ১১.৩০ ঘটিকার সময় শ্রীনগর থানাধীন ষোলঘর এলাকা হতে ধর্ষণ চেষ্টা মামলার আসামি ১। মোঃ আরিফ হোসেন (২৮), পিতা- করিম শেখ, সাং-দেউলভোগ, থানা-শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ কে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে মহিলা যাত্রীর পিতা বাদী হয়ে শ্রীনগর থানায় তার মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে অটোচালক মো. আরিফকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ও বাদী জানায় যে, তার মেয়ে ভিকটিম নারী যাত্রী (১৭) গত রবিবার ২১ জুন বিকাল ৩:৩০ ঘটিকার সময় নিমতলা অটোস্ট্যান্ড থেকে আসামীর অটোরিক্সা যোগে শ্রীনগর থানাধীন ষোলঘর পাকিড়াপাড়া বটতলা পৌছালে আসামী তার অটোরিক্সাটি থামিয়ে তার মেয়েকে নামতে বলে এবং আশেপাশে কেউ নেই দেখে সেই সুযোগে আসামী আরিফ (২৮) তার মুখ চেপে ধরে মাওয়া টু ঢাকাগামী সার্ভিস রোড সংলগ্ন ধইঞ্চা ক্ষেতের ভিতর নিয়ে আসামীর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে বাদীর মেয়ের বুক-পিটসহ স্পর্শকাতর স্থানে হাত দেয়। একপর্যায়ে আসামী তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন সে, আসামীকে ধাক্কা দিয়ে দৌড়ে রাস্তার উপর চলে আসে এবং ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে।
সংবাদ পেয়ে পুলিশ ভিকটিমকে হেফাজতে গ্রহণ করে এবং অভিযান করে আসামিকে আটক করে।
থানা সুত্র জানায় ধৃত আসামিকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park