সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মোটরসাইকেলের গোপন কুঠুরি থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সোহেল মিয়া (৩৬) এবং একই উপজেলার খায়রুল ইসলামের ছেলে মো. সজীব (২৪)।
মঙ্গলবার (২৪ জুন) সকালে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজেন্দ্রপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলকে থামানোর সংকেত দেওয়া হলে চালক ও আরোহীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের তল্লাশি করা হলেও প্রথমে কোনো মাদক পাওয়া যায়নি।
পরবর্তীতে মোটরসাইকেলটি স্থানীয় একটি সার্ভিসিং ওয়ার্কশপে নিয়ে গিয়ে মেকানিকের সহায়তায় বিভিন্ন অংশ খুলে পরীক্ষা করা হয়। একপর্যায়ে মোটরসাইকেলের ভেতরে তৈরি করা গোপন স্থানে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে দুই যুবককে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন বাদী হয়ে নেত্রকোনা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল হক জানান, মাদক পাচারের নতুন কৌশল হিসেবে যানবাহনের গোপন অংশ ব্যবহার করা হচ্ছে। এসব কৌশল মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park