সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগে মানববন্ধন, বিচার দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
সাতক্ষীরা:

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বিরুদ্ধে নির্যাতন, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কৃষ্ণানগর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম এবং তার পরিবার দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। তারা দাবি করেন, ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে রেজাউল ইসলামকে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রেজাউল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন। তিনি বলেন, ২০১৮ সালে কৃষ্ণানগর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কে. এম. মোশাররফ হোসেন নিহত হওয়ার পর থেকে বর্তমান চেয়ারম্যান ব্ল্যাকমেলার, একাধিক মামলার আসামি স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ নেত্রী সাফিয়া পারভীন তাদের পরিবারকে সন্দেহের চোখে দেখে আসছেন। সেই সময় থেকে বিভিন্নভাবে তাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি, হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গত পাঁচ বছর ধরে তাদের পরিবার এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তার স্বামী স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করার পর জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু হয় বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park