
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে রুমন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে পৌর এলাকার অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারের কেয়ারটেকার রান্নাঘরের পাশের একটি স্থানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি ঠাকুরগাঁও সদর থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, লাশের পরিচয় শনাক্তে সদর থানা পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ করে। পরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। তিনি দিনাজপুর পৌর শহরের রাজবাড়ি এলাকার মৃত তৈবুর রহমানের ছেলে রুমন (২৭)।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।