সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

​এম.এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

​মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
​অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্টতার দায়ে ১০ জনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।
​আটককৃতরা হল, সামিদুল ইসলাম (৩০), পিতা: নাজিমদ্দিন, সাং- ডুবারচর, শেরপুর, আলামিন (৩০), পিতা: মোঃ হোসেন আলী, সাং- ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, মোঃ ইসমাইল হোসেন (৩৬), পিতা: ইব্রাহিম হোসেন, সাং- উত্তরখয়রাকুড়ী, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ লিটন মিয়া (৪৪), পিতা: মৃত আব্দুল হাসিম খান, সাং- আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ আলামিন মিয়া (৪২), পিতা: মোঃ তারা মিয়া, সাং- মুক্তারপাড়া, নেত্রকোনা, মোঃ শাহ আলম (২৮), পিতা: মৃত আবুল কাসেম, সাং- গুবরাকুড়া শাপলা বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ, মারুফ (২৬), পিতা: মুনসুর, সাং- উত্তর আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ তিতাস (২৭), পিতা: জাকির হোসেন, সাং- মধ্য আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ উজ্জ্বল মিয়া (৩৫), পিতা: মোঃ বাবুল মিয়া, সাং- ইসলামপুর, হালুয়াঘাট, ময়মনসিংহ, মোঃ সুরুজ মিয়া (৩২), পিতা: হাবীবুর রহমান, সাং- দক্ষিণ মনিকুড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।
​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। মাদকমুক্ত হালুয়াঘাট গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
​স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park