
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় পরিবার চালানোর একমাত্র সম্বল ইজিবাইকে কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৬ নং কদমতলা ওয়ার্ডের মোঃ মৌজৈয়ালী হাওলাদারের ছেলে মোঃ এমাদুল হাওলাদারের (৫০) ইজিবাইক পুড়ে যায়। ইজি বাইকের মালিক ও চালক মোঃ এমাদুল হকের ছোট ভাই মোঃ জিয়াউল হাসান বলেন আমার বড় ভাই মোঃ এমাদুল হাওলাদার পারিবারিক কাজে খুলনায় থাকায় আজ ২৭ জুন শনিবার আনুমানিক রাত ১ টা ৩০ মিনিটের সময় পোড়া গন্ধ পেয়ে বাইরে নেমে দেখি ইজিবাইক আগুনে দাউ দাউ করে পুড়ছে। গভীর রাতের অন্ধকারে কোরোসিন দিয়ে আমার বড় ভাইয়ের ইজি বাইকে আগুন দিয়ে পুড়িয়ে শত্রুতা মিটিয়েছে। আমরা শরণখোলা থানায় লিখিত অভিযোগ করব। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন ইজিবাইক পোড়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।