শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

হালুয়াঘাটে মেয়র প্রার্থী জহুরুল ইসলাম বাবুর মতবিনিময় সভা : প্রতিশ্রুতি পরিবর্তনের

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
​
ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন মো. জহুরুল ইসলাম বাবু। শুক্রবার (২৬ জুন) রাতে পৌর এলাকার ১ নং ওয়ার্ডে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ভোটারদের সাথে সরাসরি কথা বলেন।
​সভায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়ের পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রানা খানের সঞ্চালনায় এবং নুর ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আনিসুর রহমান।
​এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, অরুন দা, সিদ্দিক মিয়া, আব্দুল মান্নান, খোকন আলী, মাহাবুব এবং আব্দুল আওয়ালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​
নিজের বক্তব্যে মো. জহুরুল ইসলাম বাবু পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, তিনি অত্যন্ত সাধারণ ও দরিদ্র পরিবারের সন্তান। নির্বাচিত হলে পৌরসভাকে দুর্নীতিমুক্ত, সুন্দর ও সঠিক ব্যবস্থাপনায় ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন তিনি।
​পৌরবাসীর প্রধান সমস্যাগুলোর বিষয়ে তিনি আরো বলেন, নাগরিকদের সঠিক ও দ্রুত সেবা প্রদানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ১ নং ওয়ার্ডসহ পুরো পৌরসভার রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থার দুর্দশা লাঘবে কাজ করবেন। তিনি অভিযোগ করেন যে, পৌরসভায় ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা রাস্তাঘাট বা বাতির মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। হালুয়াঘাট সদর ও বাজারের মতো উন্নত আলোক ব্যবস্থা প্রতিটি ওয়ার্ডের রাস্তায় নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
​উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে আপনাদের আর কাদা-মাটি পেরিয়ে চলাচল করতে হবে না। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনারা স্বাচ্ছন্দ্যে জুতা পরেই চলাচল করতে পারবেন, এটাই আমার অঙ্গীকার।”
​সবশেষে, পৌর এলাকার সার্বিক উন্নয়নে ভোটারদের সহযোগিতা ও দোয়া চেয়ে তিনি তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park