সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর টিক্কাচর ও নগরীর তেলীকোনা এলাকায় পৃথক দুটি অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব১১, সিপিসি-২ এর সদস্যরা।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার টিক্কারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর অভিযান বুধবার ১ জুলাই সকালে একই ইউনিটের আরেকটি আভিযানিক দল নগরীর তেলীকোনা এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেনকে (৩৭) গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান জিদান টিক্কারচর গ্রামের খোকন মিয়ার ছেলে এবং মনির হোসেন রাঙ্গুড়ি গ্রামের শাহআলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
র‍্যাব-১১ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park