মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পার্বতীপুরে বাজেটের শুরুতেই কোটি টাকার উর্ধে চেক প্রদান

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে আজ ৪ জুলাই সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা হলরুমে সরকারের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত ৩৫টি এতিমখানায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক প্রদান করেন। জানা গেছে, চলতি ২০২৬-২৭ অর্থ উপজেলার ৩৫টি এতিমখানায় অধ্যয়নরত মোট ৯২৬ জন এতিম শিক্ষার্থী এ ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় রয়েছে। এরা প্রত্যেকে মাসিক ২ হাজার টাকা হারে ৬ মাসের অনুদান হিসেবে পাবে। উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ পার্বতীপুর-ফুলবাড়ী আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। তিনি বলেন , এতিম ও অসহায় শিশুদের কল্যাণে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তাদের সুশিক্ষা, নিরাপদ আবাসন এবং মানবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে। এতিম শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন নিবন্ধিত এতিমখানা ও মাদ্রাসার সভাপতি, সম্পাদক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park