
স্টাফ রিপোর্টার :
দিনাজপুর বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ৫ জুলাই সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২০২৬ বৃক্ষরোপণ অভিযান প্রশাসন ও সামাজিক বন বিভাগের
আয়োজনে এ কর্মসৃচীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সভার লক্ষ্য সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির উদ্যোগে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠিত হয়। উক্ত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম । পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের প্রতি বৃক্ষরোপণের আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন, সুধীজন ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।