শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস আজ ৬ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বতীপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে ,জাতীয় পল্লী উন্নয়ন দিবসের এবারের বিষয় ছিল, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এ সম্পর্কে গুত্বআরোপ করেন উপস্থিত বক্তারা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর – ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়নের চাবিকাঠি। এর মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলে। আর এটাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাহমুদ হুসাইন রাজু । তিনি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী , পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের সুধীজন। উপস্হিত বক্তারা গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park