মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

খুলনায় মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার, ৩০ জুন ২০২৬ খ্রিঃ সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৭টা ৪৫ মিনিটের মধ্যে এ অভিযান পরিচালিত হয়। হরিণটানা থানাধীন কৈয়াবাজার জেলের মোড় সংলগ্ন শ্মশানের মঠের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ সুজন সরদার (২৮)
পিতা: আনারুল সরদার
ঠিকানা: খোলা, ০২নং ওয়ার্ড, হরিণটানা, খুলনা

২. মোঃ জাহিদ শেখ (২৮)
পিতা: মৃত হাসেম আলী শেখ
ঠিকানা: কৈয়া বাজার, ০২নং ওয়ার্ড, হরিণটানা, খুলনা

৩. মোঃ বাপ্পি (৪০)
পিতা: মোঃ মানিক
ঠিকানা: কৈয়াবাজার ঘোলা, হরিণটানা, খুলনা

৪. মোঃ মিজান শিকদার (৪৫)
পিতা: মৃত হালিম শিকদার
ঠিকানা: ঘোলা, ২নং ওয়ার্ড, হরিণটানা, খুলনা

হরিণটানা থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এলাকাবাসী পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park