শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

নওগাঁয় জলবায়ু পরিবর্তন ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

অদ্য ৯/৭/২০২৬ ইং তারিখ রোজ বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও জলবায়ু পরিবর্তন: দিবস উপলক্ষে নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাসুদুল হক, সভা পরিচালনা করেন , নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ আমিনুল ইসলাম সিভিল সার্জন মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।
আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নওগাঁ এর যৌথ উদ্যোগে নওগাঁ জেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ জনাব মো: মাসুদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন, নওগাঁ, এবং জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মোঃ মহিদুর রহমান, পরিচালক, নিশান (স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ), নওগাঁ, এস এম রায়হান আলম, সভাপতি (সাবেক) নওগাঁ জেলা প্রেসক্লাব, মোঃ শামসুল হক বকুল, সম্পাদক, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান, জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয় সম্পর্কে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মো: নাজমুল হোসাইন , সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, নওগাঁ । অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ গোলাম রসুল সাকলায়েন, সহকারী প্রশিক্ষক, সীমান্ত পাবলিক স্কুল, নওগাঁ। এছাড়া আলোচনা সভায় বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিবৃন্দ, পরিবেশবিষয়ক এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park