সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাহজাদপুরে জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, ১০ জুয়াড়ি আটক

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

মো. নান্নু প্রামাণিক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিন প্যাকেট তাস এবং নগদ ১৭ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাউতারা চালারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, স্থানীয় আজাদ শেখের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন— সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), নজরুল ইসলাম (৪৫), মো. রেজাউল করিম (৩৫), সেলিম রেজা (৩৯), আজাদ খাঁ (৪৫) এবং মুজাহার (৪৫)। তারা সবাই শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের বাসিন্দা।

অভিযানকালে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিন প্যাকেট তাস ও নগদ ১৭ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park