সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অজস্র কলমের ছোঁয়া -এর দশম সাহিত্য আসর অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক খুলনা

খুলনা শিল্পকলা একাডেমির আসন্ন গুণীজন সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনায়
সাহিত্যচর্চা, সৃজনশীলতার বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে খুলনার সাহিত্য সংগঠন “অজস্র কলমের ছোঁয়া”-এর দশম সাহিত্য আসর গত ১১ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যা ৬টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি বদিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আসরে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ মনিরুজ্জামান এলু ও কামরুল হাসান মৃধা।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, প্রবন্ধ পাঠ এবং সাহিত্য বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাহিত্যচর্চার প্রসারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

আসরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য গুণীজন সম্মাননা অনুষ্ঠান। শিল্প ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে “অজস্র কলমের ছোঁয়া”-এর পক্ষ থেকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় মাহমুদা খাতুন, মো. শাহ আলম, আহাম্মেদ মনন, জুলিয়া পারভীন, মো. শহিদুল ইসলাম, মো. ওমর আলী, শাহিন মেহেদী, শেখ গোলাম রসূল খোকন, শিরিন আরা ছোট, খান সাব্বির হাসান এবং মো. মাজহারুল আলমসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা, নতুন লেখকদের উৎসাহিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সাহিত্য আড্ডা, মতবিনিময় এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে দশম সাহিত্য আসরের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park