মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পঠিত

​এম,এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ)

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাঙ্গীনার পার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) দুপুরে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার গাঙ্গীনার পার এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন ও জসিম উদ্দিন।
​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঙ্গীনার পার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় হেলাল উদ্দিন ও জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
​অভিযান পরিচালনার সময় হালুয়াঘাট থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করেন।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, মাদক নির্মূলে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park