মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অচেতন করে অটোরিকশা ছিনতাই—সন্দেহভাজন ব্যক্তির সন্ধান চায় দশমিনা থানা পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গত ১২ জুলাই ২০২৬ তারিখে পটুয়াখালীর দশমিনা উপজেলায় সংঘটিত একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির সন্ধান চেয়েছে দশমিনা থানা পুলিশ।
জানা যায়, সাদা পোশাক পরিহিত ওই ব্যক্তি নিজেকে একজন রোগীর স্বজন পরিচয় দিয়ে গলাচিপা থানার বাসিন্দা আব্দুস সালামের অটোরিকশা ভাড়া করেন। তিনি দাবি করেন যে, দশমিনা হাসপাতাল থেকে একজন রোগীকে নিয়ে যেতে হবে।
পথিমধ্যে কৌশলে চালক আব্দুস সালামকে অচেতনকারী ওষুধ খাইয়ে অচেতন করে দেন। পরে তাকে দশমিনা হাসপাতালের সামনে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চালক সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন।
ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যদি কোনো ব্যক্তি ছবিতে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত দশমিনা থানা পুলিশ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, যে ব্যক্তি সঠিক তথ্য দিয়ে অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তারে সহায়তা করবেন, তার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
সচেতন নাগরিক হিসেবে আপনার একটি তথ্য বা একটি শেয়ারই হতে পারে হারিয়ে যাওয়া অটোরিকশা উদ্ধারের গুরুত্বপূর্ণ সূত্র।
যোগাযোগ: অফিসার ইনচার্জ দশমিনা থানা।
ফোনঃ 01320155259

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park