সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিশেষ অভিযানে সাভারে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ২০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— ১. আব্দুর রহিম (২২), পিতা: গোলাম হোসেন। ২. মেহেদী হাসান রিমন (২৫), পিতা: আসাদুর রহমান রিপন। ৩. মোঃ আফসার হোসেন (৫০), পিতা: সোলেমান ভান্ডারী।
ডিবি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park