শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কেরানীগঞ্জ, ঢাকা

ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, গত ২২ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের পূর্ব চরাইল বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সক্রিয় ডাকাত দলের সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল বলে তথ্য পায় র‌্যাব।
অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. পারভেজ (৩১), বাড়ি ভোলা সদর এবং মো. সুমন হোসেন (২২), কেরানীগঞ্জের কালিন্দি এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ১টি তলোয়ার, ৫টি চাপাতি এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, আটক দুইজন একটি পেশাদার ডাকাত দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
ঘটনার পর তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র‌্যাব-১০ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, অপহরণসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও চলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park