মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

শরণখোলায় প্রাইভেট হসপিটাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃ শামীম হাসান
সুজন শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলার একটি প্রাইভেট হসপিটালের ওয়াশ রুমের দরজা ভেঙে নার্সের মরদেহ উদ্ধার করা হয় । শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তায় গ্রামীণ জেনারেল হসপিটালে কর্মরত ছিলেন হাসিনা খানম (৩৪)। হাসিনা খানমের স্বামী উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে মোঃ জসিম হাওলাদার (৩০) জানান আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪ টার সময় রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালের ওয়াশরুমের দরজা ভেঙে হাছিনা খানমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অন্তরা দাস মৃতঃ ঘোষণা করেন। ডাঃ অন্তরা দাস বলেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নার্স নাসিমা খানমের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহেশপাড়া গ্রামে। তার পিতার নাম মৃতঃ রফিক শেখ। তার দুই ছেলে রয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন হাসিনা খানমের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসিনা খানমের মৃত্যুর বিষয়ে গ্রামীন জেনারেল হসপিটালের পরিচালকদের কাছে জানার জন্য গেলে তাদেরকে তখন কাউকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park