
রানা মাহমুদঃ
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তানজিলা (১৭) নামে এক কিশোরীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত তানজিলা বাঘের রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিবের মেয়ে এবং নাছলিমার সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।