সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অ’ভি’যানে ই’য়া’বা’সহ গ্রে’প্তা’র-৪

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি এবং দুইজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে থানা পুলিশের বিভিন্ন টিম অংশ নেয়।
পুলিশ জানায়, গত ২৮ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই এলাকায় মেসার্স গৌরীপুর আইস অ্যান্ড কোল্ড স্টোর প্রা. লি.-এর সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রোকন উদ্দিন রুকু (৪৬)-কে গ্রেপ্তার করেন।
একই দিন রাত ১১টা ১০ মিনিটে এসআই আরিফুর রহমান দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি জজ মিয়া প্রধান (৫৪) কে গ্রেপ্তার করেন।
এছাড়া ২৯ জুলাই রাত দেড়টার দিকে এসআই রবিউল ইসলাম পাঁচগাছিয়া এলাকার শ্রীকান্তদি থেকে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. মুক্তার হোসাইনকে গ্রেপ্তার করেন।
একই রাতে রাত আড়াইটার দিকে এএসআই মাহবুবুল সঙ্গীয় ফোর্স নিয়ে সায়েস্তানগর এলাকায় অভিযান চালিয়ে অপর সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জিয়াস মিন (৩৯) কে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জাানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park