বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

লুৎফর সিকদার
গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে সুজুকি মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে শাওন মটরসের উদ্যোগে এক প্রীতি সমাবেশ (গেট-টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের কেএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন মটরসের স্বত্বাধিকারী হাজী মিজানুর রহমান খান ও মাজহারুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি কোম্পানির ম্যানেজার রাজু আহমেদ, সজল কুমার সাহা, রাসেল আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সুজুকি বাইকারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং নিরাপদ মোটরসাইকেল চালনার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী বাইকারদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। ছয় জন বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
সবশেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শাওন মটরস তাদের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছাইয়া দিতে বদ্ধ পরিকর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park