
রানা মাহমুদঃ
গত ২৮ জুলাই ২০২৬ খ্রি. মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ রাঙ্গামাটি জেলা পুলিশের কোতয়ালী থানার এসআই মহিউদ্দিন আলমগীরকে Certificate of Appreciation প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশের আওতাধীন মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এসআই মহিউদ্দিন আলমগীরকে এ সম্মাননা প্রদান করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ মনিরুজ্জামান মহোদয় এসআই মহিউদ্দিন আলমগীরের হাতে Certificate of Appreciation ও সম্মাননা স্মারক তুলে দেন।
মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে জেলা পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে এসআই মহিউদ্দিন আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এই অর্জন রাঙ্গামাটি জেলা পুলিশের অন্যান্য সদস্যদের দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, সাহসী ও পেশাদার হতে অনুপ্রাণিত করবে।