সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি: সুপ্রিম কোর্টের বিচারপতির হাত থেকে সম্মাননা পেলেন খাইরুল আলম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার | ঢাকা

সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং গ্রীন টিভির ক্রাইম রিপোর্টার খাইরুল আলম সম্মাননায় ভূষিত হয়েছেন। রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেলে শাহবাগে বাংলা একাডেমির ড. মো. এনামুল হক ভবনের (আল মাহমুদ লেখক কর্নার) মিলনায়তনে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. মুহাম্মদ শহীদুল্লাহর জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মীর হাসমত আলী বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সত্য উদঘাটন, দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠন এবং মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের দায়িত্বশীল সাংবাদিকদের সম্মানিত করা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আহমেদ রনি জনাব সাব্বির‍্য্যান। প্রধান আলোচক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, মো. শাকাওয়াত হোসাইন শুভ, এস. এম. মোর্তুজা আলম (বুলবুল), অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. জামাল চৌধুরী এবং শিক্ষক-কবি অবিনাশ চন্দ্র মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. হামিদা খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষা, সাহিত্য, গবেষণা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল আলোকবর্তিকা। তাঁর আদর্শ, গবেষণা ও মুক্তচিন্তার চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, গবেষক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক ঢাকার আলো-এর সম্পাদক ও প্রকাশক সুমন খান উপস্থিত ছিলেন।
আয়োজকদের ভাষ্য, ড. মুহাম্মদ শহীদুল্লাহর আদর্শ, মুক্তচিন্তা ও গবেষণাকে সমাজে আরও বিস্তৃত করা এবং একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park