সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৫

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পঠিত

এ. কে. পলাশ,
কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি ডাকাতি মামলার আসামি, দুইজন সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং একজন জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিঃ) দিবাকর বড়ুয়ার নেতৃত্বে ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৌরীপুর পশ্চিম বাজারের বাঁশ বাজার সংলগ্ন গোমতী নদীর পাড়ে জজ মিয়ার বালুর স্টক মাঠ এলাকায় অভিযান চালিয়ে পিন্টু চন্দ্র বর্মন (৩৫) নামে এক ব্যক্তিকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে ৩১ জুলাই রাত দেড়টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি মো. রাকিব হাসান (২১)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে এসআই (নিঃ) রবিউল ইসলাম ৩১ জুলাই সকাল ১১টা ৫ মিনিটে সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোসা. নাজমা আক্তারকে গ্রেপ্তার করেন।
এছাড়া এএসআই (নিঃ) মাহাবুবুর রহমান ৩১ জুলাই রাত আড়াইটার দিকে হাটচান্দিনা এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফাহিম সরকার (১৯)-কে গ্রেপ্তার করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
একই অভিযানে এএসআই (নিঃ) প্রিয়ব্রত দেব ৩০ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে গৌরীপুর এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিন (৪৭)-কে গ্রেপ্তার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। দাউদকান্দি এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park