মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাঁচবিবিতে ধ’র্ষ’ণ মা’ম’লার আ’সা’মী গ্রে’প্তা’রের দাবিতে সংবাদ সম্মেলন। ‎

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

‎
‎
‎গোলাম মর্তুজা
(জয়পুরহাট) জেলা

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি,মিথ্যা মারপিট ও ধর্ষণ মামলা দিয়ে বাঁদিকে উল্টো হয়রানি করার প্রতিবাদে ধর্ষণ মামলার আসামী আতাউরের গ্রেপ্তারের দাবিতে আজ ৩১শে জুলাই শুক্রবার বিকেলে উপজেলার বাগজানা গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগী পরিবার।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের গৃহিণী মোছাঃ পিঞ্জিরা বলেন, আমার স্বামী আরমান মন্ডল একজন ভালো মানুষ এবং আমি নিজে বিদেশে থাকাকালীন আমার বাড়ি ঘর ফাঁকা পেয়ে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মফিল উদ্দিনের পুত্র বিবাদী আতাউর (৩৮), ও কুটাহারা গ্রামের নয়ন ওরফে বিপ্লব ও তার স্ত্রী সালমা বেগম এর সহযোগিতায় গত বছর (২০২৫ইং) ১নং আসামী আমার মেয়েকে পাশের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মুড়িমাখার সঙ্গে চেতনা নাশক ঔষুধ মিশিয়ে অজ্ঞান করে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় আসামীগণ মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। এ ঘটনায় ২০২৫ সালের ১২ই জুলাই পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি। মামলা নং ১৬/২৫।
‎মামলার প্রেক্ষিতে থানা পুলিশ ২নং ও ৩নং আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলেও ১নং আসামী এখনো পলাতক রয়েছে। উক্ত ১নং আসামী এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং এলাকার প্রভাবশালী ব্যক্তি। পুলিশের গ্রেফতার এড়িয়ে এখন আমাদের প্রতিনিয়ত মামলা তুলে নিতে আমার পরিবারবর্গকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এখন প্রতিশোধ নিতে উক্ত আসামী বিভিন্ন লোকের মাধ্যমে আমার স্বামীকে একটি মারপিট ও একটি ধর্ষণ মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে যাচ্ছে।
‎এই ঘটনায় আমার পরিবার কে নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, ও অশান্তিতে রয়েছি।
আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাচ্ছি যে, উক্ত আসামীকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
‎এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ১ নং আসামিকে পলাতক দেখিয়েই আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park