
নিজস্ব প্রতিবেদকঃ
০১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় এসআই (নিরস্ত্র) টিকলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানাধীন বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার বিটি উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী যুদ্ধমনি চাকমা, পিতা- মহেন্দ্র চাকমা, সাং- কাট্টলী, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী জিআর-৯৭/৯৪, দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৯ ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-এর সংশ্লিষ্ট ধারার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।