বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা সরকার অঙ্গীকার বদ্ধ ,বাংলাদেশ-নেপাল ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন কালে বলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকার বদ্ধ। মানুষের দৃষ্টিশক্তি রক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
রোববার (২ আগস্ট) সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিনব্যাপী বাংলাদেশ-নেপাল ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জেলার মানুষ যাতে ভালো চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। বাংলাদেশ ও নেপালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রদূত প্রতিক কারকি, বিরাট নগর চক্ষু হাসপাতাল (নেপাল) থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী এই ফ্রি চক্ষু ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত রোগীদের ছানি অপারেশন করা হবে ও অন্যান্য সেবা দেয়া হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত রোগী এই ক্যাম্পের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।
উদ্বোধন শেষে মন্ত্রী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park