বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাস-কনটেইনারের ভয়াবহ সংঘর্ষে পথচারীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা, ১৮ লাঠি জব্দ ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১ ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনের অভিযোগে ২ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া মহল্লায় মাদক সেবনের সময় হাতেনাতে আটক হওয়া দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আশ্রমপাড়া মহল্লার লিটনের বাসা থেকে রূপ কুমার গুহ ঠাকুরতা (কড়ি) এর বড় ছেলে জ্যোতি এবং লিটনের ছেলে কবিরকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park