মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না, নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

আরিফ বিল্লাহ।নেছারাবাদ
(পিরোজপুর)

৬ আগস্ট বৃহস্পতিবার জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলায় দিনব্যাপি অনুষ্ঠানমালা পরিচালনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মন্জুর সুমন। আলোচনায় প্রধান অতিথি বলেন বিগত ১৬/১৭ বছর নির্দিষ্ট একটি রাষ্ট্রের তাবেদারিতে ফ্যাসিস্ট স্বৈরাচার হাছিনা বাংলাদেশকে একটি দুর্নীতির মহা রাষ্ট্র হিসেবে পরিচিতি দিয়েছে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ঘুরে দারানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।একটি গুপ্ত সংগঠন নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে তাদের সাথে থেকে অপকর্ম করেছে এখন তারা প্রকাশ্যে এসে অপকর্ম শুরি করেছে।বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম করে বুকের তাজা রক্ত দিয়ে রাজনীতি করার দল।গুপ্তদের সাথে কখনো বিএনপির তুলনা করা সম্ভব নয়।এদেশের
সকল সাধারন মানুষ ছাত্র জনতার আন্দোলনের ফসল জুলাইয়ের চেতনা ধারন করে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে পারলেই এদেশে গনতন্ত্র রক্ষা সম্ভব হবে।দিন ব্যাপি অনুষ্ঠান মালায় সকালে উপজেলা প্রশাসনের নতুন ভবন উদ্ভোদন,অসহায় ও দুস্হদের মাঝে ডেউটিন ও চাল বিতরন,জুলাই গনঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে আলোচনা সভা,আনন্দ শোভাযাত্রা, পুরস্কার বিতরনী অনুষ্ঠান,বৃক্ষ রোপন কর্মসূচি এবং মাগুরা ও কুনিয়ারি ব্রীজের কাজ উদ্ভোদন উল্লেখযোগ্য। এসময় তার সাথে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত,সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ,পৌর বিএনপির সভাপতি কাজী মেঃ কামাল হোসেন সাধারন সম্পাদক মাইনুল হাসান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনির সদস্যবৃন্দ এবং মিডিয়া কর্মী গন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park