সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে ডিবির অভিযানে মাদক দ্রব্য গাঁজা সহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

আরিফ বিল্লাহ,
নেছারাবাদ (পিরোজপুর):

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) জেলার নেছারাবাদ ও পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ইন্দুরহাট বন্দরের বেল্লাল ওরফে ‘টাক বেল্লাল’, সুটিয়াকাঠী এলাকার ইয়ামিন এবং মো. ফারুক হোসেন।
জানা যায়, নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট এলাকায় অভিযান চালিয়ে বেল্লাল ওরফে টাক বেল্লাল ও ইয়ামিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে পিরোজপুর এলাকায় পৃথক অভিযানে মো. ফারুক হোসেনকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় নেছারাবাদ ও পিরোজপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আটক বেল্লাল ও ইয়ামিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা কথিত মাদক ব্যবসায়ী মিন্টু ওরফে ‘লন্ড্রি মিন্টু’ ও সুটিয়াকাঠী ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকার আনসারের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।
স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধ করতে হলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের মতে, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের ভয়াবহতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park