সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সেবাগ্রহীতাদের টার্গেট করে দালালি, মিরপুর বিআরটিএতে আটক ২

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সুমন খান:

রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় দালালচক্রের দুই সদস্যকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে কাফরুল থানাধীন বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তিরা হলেন,মিরপুর-১০ সেনপাড়া এলাকার ডলি মিয়ার ছেলে সাজাদ্দুল ইসলাম (৩০) এবং গাজীপুরের মাওনা এলাকার মহারাজ হাওলাদারের ছেলে মোশাররফ (৪০)।
আনসার সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে বিভিন্ন সেবা নিতে আসা মানুষের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছিলেন কয়েকজন ব্যক্তি। তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাদের ওপর নজরদারি শুরু করা হয়।পরে টহলরত পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাজাদ্দুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোশাররফকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।অভিযানে পিসি মো. খোরশেদ আলমের সঙ্গে দায়িত্ব পালন করেন এপিসি মো. আল মিজান, আনসার সদস্য মো. মতিয়ার, মো. আব্দুল হাই, পবিত্র চন্দ্র সিংহ, মানিক মিয়া, রোকনুজ্জামান ও শাহ ইমরান।
দালালদের বিরুদ্ধে কঠোর নজরদারি
বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। এতে সেবাগ্রহীতারা একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, অন্যদিকে সরকারি সেবা গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।সংশ্লিষ্টরা বলছেন, বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। একই সঙ্গে সেবাগ্রহীতাদের সচেতন করা গেলে দালালদের দৌরাত্ম্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।আনসার কর্মকর্তারা জানিয়েছেন, বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনকালে দালালচক্রের যেকোনো তৎপরতার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের নিরাপদ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park