মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মায়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

  • আপডেট সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১২ আগস্ট) রাত ৩টার দিকে হাতিয়ার মৌলভী চর সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে মৌলভী চর সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা।

এ সময় পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু তাহের (৫৭), ভোলার চর ভেদুরিয়া গ্রামের জয়নাল আবেদিন বেপারীর ছেলে মো. আলাউদ্দিন (৪২) এবং ভোলা দক্ষিণ দিগলি গ্রামের মৃত সিদ্দিক বেপারীর ছেলে মো. নিরব (৩৫)।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত ট্রলার ও আটক তিন ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park