মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

উখিয়ায় প্রাইভেটকারের সিলিন্ডারে লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত

কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়ায় শীলখালী চেকপোস্টে একটি প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালক মো. ইসমাইল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদস্যরা শীলখালী চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় প্রাইভেটকারটিতে সন্দেহজনক কিছু দেখতে পান। পরে গাড়িটিতে বিশেষভাবে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১৬ হাজার পিস। এ সময় গাড়ির চালক মো. ইসমাইলকে আটক করা হয়। আটক ইসমাইল টেকনাফ থানাধীন ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। তবে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল—এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
সীমান্তবর্তী উখিয়া-টেকনাফ এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও তল্লাশি জোরদার রয়েছে। এরই ধারাবাহিকতায় শীলখালী চেকপোস্টে তল্লাশির সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park