সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ন‌ওগাঁর নিয়ামতপুরে চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (দ্বিতীয় ও তৃতীয় তলা) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১ চে০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মোছা. ফরিদা বেগম, নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার এবং নিয়ামতপুর উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম।

চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল বারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ও তৃতীয় তলা সম্প্রসারণের ফলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ছাত্রীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

উল্লেখ্য, নারী শিক্ষার প্রসারে চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবকাঠামোগত এই উন্নয়নের ফলে শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সার্বিক বিষয়ে তত্ত্বাবধানে ছিলেন চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল আলম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park