সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাছিমপুর সীমান্তে ইস্কাফ সিরাপের চালান উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মাছিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে মাছিমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১২ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে মাছিমপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর এলাকায় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক নারীরা হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার জেলার মৌলভীবাজার থানার রাকিব প্রফেসরের বাসার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

পরে আটক দুই নারীকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park