সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নেছারাবাদে বাগান থেকে অর্ধগলিত লাশ উদ্ধার : বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর আশঙ্কা

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পঠিত

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের “নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন” সংলগ্ন একটি বাগান থেকে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়দের ধারণা, লাশটি ওই এলাকার বাসিন্দা মোঃ শাহ আলম মোল্লা (৫৮)-এর হতে পারে। তিনি গত ৭-৮ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তার ছেলের নাম মোঃ মিরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সকালে বাগানের মধ্যে অর্ধগলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঘটনাস্থলে দেখা যায়, লাশটি পড়ে থাকা স্থানটির ওপর দিয়ে মাটি থেকে আনুমানিক ৪-৫ ফুট উচ্চতায় বৈদ্যুতিক লাইনের তার রয়েছে। এ কারণে স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park