
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড.আবুল খায়েরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনা,জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, উপজেলা বিএনপি নেতা শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ প্রমুখ। পরে সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ,বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কাশিয়ানি উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল সাড়ে পাঁচটায়। উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা,সাধারন সম্পাদক শেখ মো : সেলিম, আফজাল হোসেন,হিরু মৃধা,মো: ইয়াকুব মিয়া,মুন্সী জাহিদুর রহমান জায়দা,কাইয়ুম আহমেদ,হুমায়ুন শরীফ,সাংবাদিক শহীদুল ইসলাম মুন্না, লালচান ফকির, নুর এ বোরহান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু প্রমুখ সাবেক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন।