সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খানপুর হঠাৎ পাড়া নামক জায়গার মধ্যে কিছু চোরাচালানী মালামাল পাচারের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহল দল সেখানকার পাট ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

একই রাতে আনুমানিক ০২৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় নদীর ঘাট নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, কাধে ব্যাগ অবস্থায় একজন ব্যক্তি নৌকা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা ব্যাগ ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এছাড়াও রাত্রি আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন ব্যক্তি একটি সাইকেল নিয়ে তাদের দিকে আসছে। তৎক্ষনাৎ বিজিবির আভিযানিক দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থল থেকে একটি পলিথিনের ব্যাগ হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ০১ টি পুরাতন বাইসাইকেল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। আটককৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park