সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হালুয়াঘাটে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর শুভ উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
​
“রূপালি ইলিশে ভরপুর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’।
রবিবার ১৬ আগষ্ট সকালে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, হালুয়াঘাট, ময়মনসিংহের বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ-এর সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় এর সঞ্চলনায় অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন ও সুরক্ষা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
​উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে মৎস্য চাষে অবদানের জন্য সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপন্থিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রাণী সম্পদ কর্মকর্তা মাহাবুবুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, জামায়াতে ইসলামী আমির মোয়াজ্জেম হোসেন মাষ্টার, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি জুলমত, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৎস্য চাষি সহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park