
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোসাঃ মহাসিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার মহাসিনা বেগম উপজেলার উত্তর যদুবাটি গ্রামের মৃত শামসুল হকের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নারী পুলিশের সহযোগিতায় নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মহাসিনা বেগমকে আটক করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেফতার মহাসিনা বেগমের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। এর