
আরিফ বিল্লাহ।
বরিশালের বানারীপাড়ায় ধর্ষনের মামলায় এক স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত শিক্ষক মোর্শেদুর রহমান(৩৬) উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড় করফাকর গ্রামের বাসিন্দা এবং তালাপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষক মোর্শেদ চরিত্রহীন এবং লম্পট প্রকৃতির লোক।মঙ্গলবার বিকালে একই এলাকার কাতার প্রবাসীর স্ত্রী এবং মোর্শেদের কর্মরত বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীর মা ডলি আক্তার(৩৮) কে মোর্শেদের বাসায় অনৈতিক অবস্হায় দেখতে পেয়ে লোকজন আটক করে।পরবর্তীতে খবরপেয়ে বানারীপাড়া থানা পুলিশ দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।তখন উত্তেজিত জনতা তাদের বিয়ের দাবীতে বিক্ষোভ করে প্রায় দুইঘন্টা যাবত পুলিশের গাড়ীর পথরোধ করে।
এব্যাপারে ভিকটিম ডলি অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেন এবং শিক্ষক মোর্শেদের নামে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেছেন বলে জানান।