সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে স্বপ্ন জগৎ পার্কে ডিবির অভিযানে অনৈতিক কাজে লিপ্ত নারী-পুরুষ আটক সহ মাদক ও যৌন উপকরন উদ্ধার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে ‘স্বপ্ন জগত পার্ক’ নামে একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে অন্তরঙ্গ অবস্থায় নারী-পুরুষ এবং মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ কয়েকজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রহুল আমীন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কসংলগ্ন আকচা ইউনিয়নের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন জগত পার্কে’ দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে—এমন অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পার্কের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় নারী-পুরুষকে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
অভিযানে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পার্কের মালিকের বড় ছেলে সাঈদ চৌধুরীসহ নারী-পুরুষকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঈদ চৌধুরী আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার চৌধুরীর বড় ছেলে । তবে তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসী আজিজের অভিযোগ, সুস্থ বিনোদনের পরিবেশের কথা বলে পরিচালিত কিছু পার্ক ও বিনোদনকেন্দ্রে পর্যাপ্ত প্রশাসনিক নজরদারি না থাকায় সেখানে মাদকসহ নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে। এতে বিশেষ করে কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, বিনোদনকেন্দ্রের নামে কোনো প্রতিষ্ঠান যেন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হতে না পারে, সে জন্য নিয়মিত মনিটরিং ও আকস্মিক অভিযান প্রয়োজন। একই সঙ্গে আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আর ও জানান, বিনোদনকেন্দ্রের আড়ালে কোনো কোনো স্থানে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে নিয়মিত প্রশাসনিক নজরদারি ও আকস্মিক অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় কয়েকজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী ও ঘটনাটি যাচাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান শেষে মোবাইল কোর্টের মাধ্যমে দোষি সাব্যস্ত হওয়ার পর ‘স্বপ্ন জগত পার্ক’ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও উদ্ধার হওয়া সামগ্রীর বিষয়ে তদন্ত শেষে আইনগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে জানান।
তবে ঠাকুরগাঁও সচেতন মহলের দাবি, বিনোদনের নামে পরিচালিত পার্ক ও পর্যটনকেন্দ্রগুলোতে নিয়মিত মনিটরিং জোরদার করা হলে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড অনেক নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park