মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহীতে ২২ আগষ্ট (শনিবার) থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপজেলা দলগুলো হলো- মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর,তানোর,বাঘা, পুঠিয়া ও চারঘাট। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল।

শনিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল ম্যাচ খেলবে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটছে। প্রচার প্রচারণার কাজও চলছে। বৃহস্পতিবার থেকে নগরীতে পুরোদমে প্রচার-প্রচারণা শুরু হবে। উপজেলাগুলোতে তারা তাদের মতো করে প্রচার-প্রচারণা চালাচ্ছে।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, মাঠ প্রস্তুতির কাজ চলছে। প্রচার-প্রচারণার জন্য মাইকিং এবং বিলবোর্ড লাগানো হচ্ছে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park