সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে রেজিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

ময়মনসিংহের হালুয়াঘাটে বৃদ্ধা রেজিয়া খাতুন (৮০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মামলার ১ নম্বর আসামি রিয়াদ হাসান (২০) কে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, নিহত রেজিয়া খাতুন হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামের বাসিন্দা। মামলায় নিহতের নাতি রিয়াদ হাসান (২০), পুত্র দুলাল মিয়া (৫২) ও পুত্রবধূ হোসনে আরা (৪৫) সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিহতের বোন মামলার বাদী আয়েশা খাতুন বলেন, গত ১৭ আগস্ট তিনি তার স্বজনের মাধ্যমে জানতে পারেন, রেজিয়া খাতুনের মরদেহ বাড়িয়াকান্দা এলাকার একটি ধানক্ষেতের আইলের পাশে পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং বিষয়টি হালুয়াঘাট থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুলাল ও হোসনে আরাকে গ্রেফতার করে। ঘটনার আগে রেজিয়া খাতুনের সঙ্গে আসামিদের কথাকাটাকাটি হয় বলেও তিনি জানান। একপর্যায়ে নিহত বৃদ্ধা রেজিয়া খাতুনকে মারধর করে ধানক্ষেতের আইলের পাশে ফেলে দেওয়া হয় বলে বাদী অভিযোগ করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারীকে হত্যার অভিযোগে মামলা দায়ের হওয়ার পরও যদি আসামিরা দ্রুত আইনের আওতায় না আসে, তাহলে এলাকায় আতঙ্ক তৈরি হবে। তারা মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
নিহতের স্বজনরা বলেন, তারা কোনো প্রতিহিংসা চান না; তারা চান সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে এমন দাবিও জানান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শাকুয়াই বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত বিচার ও ১ নম্বর আসামির গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park