সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত ৪৪টি অভিযানে মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীসহ মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কুমিল্লা জেলার সব থানার উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিক-নির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park