মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা নগরীতে সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে হামলা, হুমকি, চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। একাধিক মামলা, সাধারণ ডায়েরি (জিডি) এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন।

শুভ্রর অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ও তাঁর নিরাপত্তার বিষয়ে একাধিক ঘটনা ঘটেছে। পেশাগত কাজে বাধা, মারধর, চাঁদা দাবি এবং মোটরসাইকেলে এসে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি জানান। এ ঘটনায় বিভিন্ন সময়ে থানায় জিডি ও আদালতে মামলা করেছেন তিনি।

সর্বশেষ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ একটি সিআর মামলা করেন শুভ্র। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুভ্র আরও অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও তাঁর পরিচিতজনদের বিভিন্নভাবে চাপ, ভয়ভীতি ও অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও বিকৃত ছবি ছড়িয়ে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।

নিরাপত্তা চেয়ে গত ১৩ মার্চ কোতোয়ালি মডেল থানায় অনলাইন জিডি করেন তিনি। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও লিখিত স্মারকলিপি দেন। একই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন দপ্তরেও অনুলিপি পাঠানো হয়েছে।

মানবাধিকার কর্মী ও ‘মানবাধিকার খবর’-এর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, আইনের আশ্রয় নেওয়ার পরও কোনো গণমাধ্যমকর্মী দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় থাকলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, সাংবাদিক শুভ্রর মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সাংবাদিক শুভ্রর অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park