
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলায় ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের জন্য চেষ্টা সহ স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া অভিযোগে ৬৪ বছরের বিরুদ্ধকে গ্রেফতার করেছে শরণখোলা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ২০ আগস্ট শনিবার খোন্তাকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিধান সাগরের বাসিন্দা মৃতঃ হোসেন আলী মীরের ছেলে ইসাহাগ (৬৪) শিশু কন্যাকে খাবারের লোভ দেখিয়ে নির্জন ঘরে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা সহ স্পর্শকাতর জায়গায় হাত দেয় । শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন শিশু কন্যার মায়ের ধর্ষণ চেষ্টার অভিযোগের ভিত্তিতে ইসাহাগকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা ও স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ায় বিষয়ে শিশু কন্যার মা বলেন আমার স্বামী অসুস্থ তাই তাকে চিকিৎসার জন্য বাগেরহাট নিয়ে যাই এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা সহ স্পর্শকাতর জায়গায় হাত দেয়। আমি এই অপরাধীর বিচার চাই।