সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩০৭ বার পঠিত

এম,এ মালেক ,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে শিউলি আক্তার (৪০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
​সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের নিচ ধারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার ওই গ্রামের গাজিউর রহমানের স্ত্রী।
​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে নিজ ঘরে ইঁদুর মারার বিষপান করেন শিউলি আক্তার। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
​এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই গৃহবধূর মৃত্যু হয়।

এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের কাছে জানতে জনতে চাইলে নিতি জানান, ঈদুরের বিষ খেয়েছিলে শিউলি আক্রান্ত। এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়।

​নিহত গৃহবধূর মেয়ে রাজিয়া ও রেজিনা জানান, পারিবারিক কলহের জেরে তাদের মা অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছেন।
​এদিকে, খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park